রবিবার সকালে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ উপলক্ষে সাজছে ব্রিগেড

খবর লাইভ : আগামী রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন দেড়শো সাধুসন্ত। এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা-বেরনোর জন্য ১৮টি গেট তৈরি করা হয়েছে।
এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর ২০২৬-এ বিধানসভা ভোটের আবহে এই রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানেই হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, মুখ্য অতিথি হিসাবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ-জি। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরাজি এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে দাবি করছেন উদ্যোক্তারা। এর আগে এখানে ভূমিপুজো করা হয়েছে। সেই ভূমিপুজোর পরেই মঞ্চ তৈরির কাজ শুরু করা হয়। আজ শুক্রবার মঞ্চ নির্মাণের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গেছে।
সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ বলেন, “ভোটের সঙ্গে সম্পর্ক নেই। ভোট তো সারাবছর চলছে। সারা ভারতে চলছে। শ্রীমদ্ভাগবদ গীতার যে সৃষ্টি, মোক্ষদা একাদশীতে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশীতে, ফলে এই তিথিটা তো আসবেই। ভোটের তারিখ সারাবছর যাবৎ হবে। এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। মানুষ গুলিয়ে দিচ্ছেন। রাজ্য সরকার সাহায্য যেমন করেনি, তেমনি বিরোধিতাও করেনি। এটা খুব ভাল লক্ষণ। আর আপনার সবাই জানেন, মৌনতাই সম্মতির লক্ষণ। বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি। এটা আমাদের ধর্মের কাজ। কোনও রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়। কোনও সাধু-সন্ন্যাসীদের শক্তির প্রদর্শন নয়। আমরা বিনিতভাবে আবেদন জানিয়েছি।”

সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নিরগুনানন্দ মহারাজ বলেন, “২০২৫ সালে ৫ লক্ষ কণ্ঠে ঐতিহাসিকভাবে গীতা পাঠ হবে। সাধু-সন্ত আসবেন, তাঁরা মঞ্চের পিছন দিকে যে গেট নির্মাণ করা হয়েছে,সেখানে তাঁরা আসবেন এবং পূর্ব-পরিকল্পিতভাবে তিন মাস ধরে তাঁদের নিমন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে, তাঁদের কার্ড দেওয়া হয়েছে। কোন মঞ্চে কোন সাধু-সন্ত বসবেন সেটা আমরা নির্ধারিত করেছি। সেই অনুযায়ী তাঁদের বসার ব্যবস্থা করেছি। সেই রকম ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এবার গীত জয়ন্তীর ব্যবস্থা করেছি। সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে। তারপর বিশিষ্ট বক্তারা প্রবচন করবেন।”
গতবছরই প্রথমবার কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি। এবার আরও বড় পরিসরে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করছে আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ইতিমধ্যেই মিলেছে পুলিশের অনুমতি। ব্রিগেড ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা গিয়েছে, রবিবার সকাল ৮ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল অনুষ্ঠান শুরু হতে পারে ৯ টা নাগাদ। এবার থাকছেন বাবা রামদেব, ধীরেন্দ্র শাস্ত্রী-সহ অন্যান্যরা। এই ধীরেন্দ্র শাস্ত্রী গীতা নিয়ে গবেষণা করেছেন।  আয়োজকদের আশা, বিপুল জন সমাগম হবে এবার। তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago