খবর লাইভ : পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের সময় ভোটারদের তথ্য আপলোড করার সময় ভুল-ত্রুটি হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিএলও ও ইআরও-রা পুরনো ভুলগুলো সংশোধন করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভুল তথ্য থাকলে আগে শুধু শুনানি পর্বের সময় সব যাচাই হতো। কিন্তু এবার সেই আগের ধাপেই ভুল সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে বলা হয়েছে, যারা তথ্য ডিজিটালি আপলোড করেছেন, অনিচ্ছাকৃত ভুল থাকলে বিএলও অ্যাপে নতুন “এডিট” অপশন-এর মাধ্যমে সংশোধন করতে পারবেন। এর ফলে ভোটার-তালিকায় ভুলের পরিমাণ কমানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নোটিফিকেশনের ভিত্তিতে, ১১ ডিসেম্বরের মধ্যে ভুল সংশোধন কাজ শেষ করতে হবে। তারপর খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে। খসড়া তালিকা ঘোষণা করা হবে ১৬ ডিসেম্বর, এবং ১৫ জানুয়ারি পর্যন্ত সংশোধন বা আপত্তি জানানোর সুযোগ থাকবে। এরপর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
নির্বাচন কমিশন বলেছে, এই সিদ্ধান্তে ভোটার তালিকার স্বচ্ছতা বাড়বে, ভুল–দুর্নীতির সুযোগ কমবে এবং অনেক ভোটার ভুল তথ্যের কারণে ভোট থেকে বঞ্চিত হবেন না, এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…