খবর লাইভ : গত কয়েক সপ্তাহ ধরেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এমন কি, পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক আদৌ বেঁচে আছেন কি না তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন ইমরানের তিন বোন এবং ছেলে৷
শেষ পর্যন্ত অবশ্য রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজমা খান৷ সূত্রের খবর, এ দিন প্রায় ২৫-৩০ মিনিট ধরে ইমরানের সঙ্গে কথা হয় তাঁর বোনের৷ ইমরানের সঙ্গে তাঁর বোন, ছেলে সহ পরিবারের সদস্য এবং আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছিল তাঁর দল পিটিআই৷
উমা খানের ঘনিষ্ঠরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইমরান সম্পূর্ণ সুস্থ এবং ফিট রয়েছেন৷ তাঁর মনোবলও যথেষ্ট চাঙ্গা রয়েছে৷ জেল থেকে ফিরে উজমা জানিয়েছেন, নিজের অনুগামী এবং নিজের দল পিটিআই-এর নেতাকর্মীদের জন্যও বার্তা দিয়েছেন ইমরান৷ বর্তমানে পাকিস্তানে অগণতান্ত্রিক শাসনব্যবস্থা চলছে বলেই বোনের কাছে দাবি করেছেন তিনি৷
একই সঙ্গে অবশ্য উজমা দাবি করেছেন, জেলের ভিতরে তাঁর দাদার উপরে মানসিক নির্যাতন চলছে৷ এর জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকেই দায়ী করেছেন ইমরান৷ জেলের ভিতরেও কিছু বিষয় নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ইমরান৷ তা সত্ত্বেও তিনি মানসিক ভাবে ভেঙে পড়ছেন না বলেই দাবি করেছেন বোন উজমা৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…