শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে দিতোয়া ধেয়ে আসছে ভারতে, তামিলনাডু-অন্ধ্রপ্রদেশ-পুদুচেরিতে রেড অ্যালার্ট

খবর লাইভ : শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন ভারতের দক্ষিণ উপকূলের দোরগোড়ায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘দিতোয়া’,। তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কায় ইতিমধ্যেই প্রায় ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ শতাধিক। জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে দেদেশের সরকার। দিনভর ঝড়ের গতিবেগ ও প্রভাব বাড়তে থাকায় আইএমডি তিনটি রাজ্যে জারি করেছে রেড অ্যালার্ট। পাশাপাশি কেরলেও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আইএমডি জানিয়েছে,  ঘূর্ণিঝড় দিতোয়া এখন দ্রুত এগোচ্ছে। তাদের সাম্প্রতিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী কয়েক এলাকায় ৭০–৮০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে; কখনো কখনো হাওয়ার বেগ ৯০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

সমুদ্র খুব উত্তাল। বিশেষ করে রামেশ্বরম এলাকায় ঢেউ ৮ মিটার পর্যন্ত উচ্চতার অনুভূত হয়েছে। তীরবর্তী ও নিম্নভূমির মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করেছেন  কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবে, আগামী ২৪–৪৮ ঘণ্টায় উপকূলীয় জেলায় ‌অতি ভারি বৃষ্টি হতে পারে। তাছাড়া, উপকূলীয় জেলা ছাড়াও চেন্নাই তিরুভাল্লুর, কাঞ্চিপুরাম, রানিপাতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী করণীয়
• উপকূলীয় এবং নিম্নভূমি এলাকায় এখনই বাড়ির ভেতরেই অবস্থান করুন।
• মৎস্যজীবী এবং সমুদ্রভ্রমণে থাকা মানুষজন অনতিবিলম্বে নিরাপদ স্থানে ফিরে আসুন।
• আবহাওয়ার আপডেট দেখতে নিয়মিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বার্তা আইএমডি এবং  জেলা প্রশাসনের  নির্দেশ অনুসরণ করুন।
• জরুরি প্রস্তুতি হিসেবে খাদ্য, জল ও ওষুধ-সহ প্রাথমিক জরুরি সরবরাহ প্রস্তুত রাখুন।

ঘূর্ণিঝড় ‘দিতোয়া’র প্রভাবে চেন্নাই  বিমানবন্দরের উড়ান পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। খারাপ আবহাওয়ার কারণে শনিবার ৫০টিরও বেশি ফ্লাইট দেরিতে চলাচল করেছে। অনেক উড়ান বাতিল করতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ৩৬টি দেশীয় ও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট আগেভাগেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago