দোতলা বাড়ি থাকলেও তৃণমূলকেই পাকা ঘর, শাসক নেতার ঘোষণায় তুঙ্গে বিতর্ক

খবর লাইভ : জয়নগর বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দাপুটে নেতা বাবু গাজী ওরফে গাজী আবুল হোসেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি দলের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যে সমস্ত কর্মীরা তৃণমূলের ঝান্ডা বহন করেন, তাদের দোতলা বাড়ি থাকলেও আবাস যোজনার বাড়ি একমাত্র তাদেরই দেওয়া হবে। এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক, যেমন বিজেপি বা অন্যান্য দলের কর্মীরা, তাদের বাড়ি ভাঙা থাকলেও বা প্লাস্টিক বা অস্থায়ী ছাউনি দিয়ে বসবাস করলেও, তাদেরকে আবাস যোজনার সুবিধা দেওয়া হবে না। এই নিয়ম লক্ষী ভান্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন এসইউসিআই দলের দখলে ছিল। বর্তমানে তৃণমূল ক্ষমতায় আসে, আর বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি। তবে এলাকায় এখনও এসইউসিআই এবং বিজেপি দলের কর্মী সমর্থকরা ভাঙা বা অস্থায়ী বাড়িতে বসবাস করছেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago