বাবা যে বেঁচে আছেন, প্রমাণ দাবি করলেন ইমরান-পুত্র

খবর লাইভ  : পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন—তা নিয়ে পরস্পরবিরোধী খবর আসছে। এরই মধ্যে তাঁর বাবা যে বেঁচে আছেন, সেই প্রমাণ দাবি করেছেন তিনি ইমরান-পুত্র। 

বুধবার আদিয়ালা জেল কর্তৃপক্ষ দাবি করেছিল ইমরান সম্পূর্ণ সুস্থ এবং তাঁকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার খবর ভুয়ো। কিন্তু ইমরানের পরিবারের দাবি উল্টো ছবি তুলে ধরছে। তাঁর বোন নোরিন নিয়াজি জানিয়েছেন, জেল প্রশাসনের পক্ষ থেকে ইমরানের বিষয়ে কোনও তথ্যই তাঁদের দেওয়া হচ্ছে না।

ইমরানের ছোট ছেলে কাসিম খান সমাজমাধ্যমে পোস্ট করে বাবার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ইমরানকে গত ছয় সপ্তাহ ধরে একাকী মৃত্যুকূপে রাখা হয়েছে, অথচ পরিবার বা আইনজীবীদের সঙ্গে দেখা বা ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। কাসিম আরও লিখেছেন, তাঁদের কাছে স্পষ্ট নয় ইমরান আদৌ জীবিত কি না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির কাছে হস্তক্ষেপের আবেদনও জানিয়েছেন তিনি। কড়া সুরে সতর্ক করে কাসিম বলেছেন, ইমরানের কোনও ক্ষতি হলে তার দায় নিতে হবে পাক সরকারকে।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতি মঙ্গলবার পরিবারের সদস্য ও আইনজীবীদের ইমরানের সঙ্গে দেখা করার কথা। কিন্তু নভেম্বরে একবারও তাঁদের সেই সুযোগ হয়নি। ফলে পরিবারের আশঙ্কা আরও বেড়েছে।

ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাজা হয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবিরও। গত সেপ্টেম্বরে সমাজমাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে জেলের ভিতর তাঁদের মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই সাক্ষাৎ ও যোগাযোগে কড়াকড়ি বাড়তে শুরু করে। ক্রমশ সন্দেহ গভীর হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago