খবর লাইভ : সিইএসসি-তে নতুন একটি শ্রমিক সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের সদস্যরা একসময় তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। তারাই শোভনদেব চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হয়েও কেন সিইএসসি-তে শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকবেন শোভনদেব। মামলাটি গৃহীত হয়েছে হাইকোর্টে।
তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। আবার সিইএসসি-তে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। কিন্তু, ক্যাবিনেট মন্ত্রী হয়ে সিইএসসি-তে শ্রমিক সংগঠনের সভাপতি থাকতে পারেন কি না, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই মামলাকে ঘিরেই প্রশ্ন উঠছে, তৃণমূলের একাংশের মদতেই কি শোভনদেবের বিরুদ্ধে আদালতে মামলা হল?
শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী। কৃষি দফতর সামলানোর পাশাপাশি বিধানসভার ডেপুটি লিডারও। আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। সেই শোভনদেব সিইএসসি-র তৃণমূলের শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের সভাপতি। তাঁর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।
শোভনদেবের তরফে এদিন তাঁর আইনজীবী হাইকোর্টে দাবি করেন, রাজ্যের মন্ত্রী দীর্ঘদিন ধরেই সিইএসসি-র কর্মী ইউনিয়নের সভাপতি পদে রয়েছেন। অতীতেও বহু মন্ত্রী ট্রেড ইউনিয়নের পদে থেকেছেন। সেক্ষেত্রে শোভনদেবের এই পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠার কোনও কারণ নেই বলে আইনজীবীর দাবি।
এদিকে, প্রশ্ন উঠছে, শোভনদেবের বিরুদ্ধে মামলায় শাসকদলের কি কারও ইন্ধন রয়েছে। যাঁরা সিইএসসি-তে নতুন সংগঠন খুলেছেন, তাঁদের বেশিরভাগই একসময় তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরাই নতুন সংগঠন গড়ার পর আচমকা বর্ষীয়ান এই নেতার বিরুদ্ধে কেন হাইকোর্টের দ্বারস্থ হলেন? রাজ্যের শাসকদলের তরফে অবশ্য এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…