খবর লাইভ : ট্রেনের ধাক্কায় মৃত ১১। রেল লাইনে কাজ করছিলেন কর্মীরা। হঠাৎই চলে আসে ট্রেন। আর তাতেই ভয়াবহ দুর্ঘটনা চিনের ইউনানে। বৃহস্পতিবার সকালের ঘটনা। আহত হয়েছেন দু’জন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতা মাপার সিসমিক ইক্যুইপমেন্টের পরীক্ষা চলছিল। সেই কাজ করছিলেন রেলের কর্মীরা। লাইনে বসেই কাজ করছিলেন তাঁরা।
কুনমিং লিয়াম টাউন স্টেশনে ঢুকছিল ট্রেনটি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মীদের টিম। কুনমিং রেলওয়ে ব্যুরো জানিয়েছে, ট্রেনটি সাধারণ গতিতেই আসছিল। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে।
চিনে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটে। ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই ধরনের ঘটনা বার বারই ঘটে বলে অভিযোগ। ট্রেন ঢোকার সময়ে কী ভাবে রেলকর্মীরা লাইনে চলে এলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের কাছে কি ট্রেন ঢোকার সিগন্যাল পৌঁছয়নি, উঠছে সেই প্রশ্নও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…