১৭ বছর আগে এই রাতেই আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছিল মুম্বই, ফিরে দেখা সেই মুহূর্ত

খবর লাইভ : আজকের দিনে ১৭ বছর আগে এই রাতেই আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছিল মুম্বই। তাজ প্যালেস হোটেলের গম্বুজকে ঘিরে অগ্নিশিখার যে ছবি সেদিন সারা বিশ্বের সামনে ভেসে উঠেছিল, তা আজও ২৬/১১–র অন্যতম প্রতীক। সে রাত বদলে দিয়েছিল ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে, আর নতুন অধ্যায় লিখেছিল সন্ত্রাসবাদের ইতিহাসে। ২০০৮-এর ২৬ থেকে ২৮ নভেম্বর, তিন দিন ধরে ভয়ঙ্কর-ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার মুখোমুখি হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। প্রথম আক্রমণ হয় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসটি) স্টেশনে, যেখানে নির্বিচারে গুলি চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয় ৫৮ জনের, আহত হন ১০৪ জন। জনতার ভিড়ে মিশে পালায় দু’জন হামলাকারী।

তার পরেই খবর আসে তাজ প্যালেস, ওবেরয় ট্রাইডেন্ট, কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতাল, লিওপোল্ড ক্যাফে এবং নারিম্যান হাউসে সন্ত্রাসী হামলার। ভাডিবন্দর ও ভিলে পার্লেতে ট্যাক্সিতে বিস্ফোরণও ঘটে।

ঐতিহাসিক তাজ প্যালেস হোটেল ও নিকটবর্তী ট্রাইডেন্ট ছিল জঙ্গিদের প্রধান নিশানা। ট্রাইডেন্টে লবি, বার ও সার্ভিস এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। তাজে শুরু হয় আরও ভয়াবহ দৃশ্য। রেস্তোরাঁয় ডিনার করছিলেন বহু অতিথি। সেখানে ঢুকে জঙ্গিরা গুলি চালালে মৃত্যু হয় অনেকের। এরপর নিশানা হয় ওপরতলার কান্ধার রেস্তোরাঁ। গ্রেনেড নিক্ষেপে আগুন লেগে আটকে পড়েন বহু অতিথি, যাদের মধ্যে বিদেশিও ছিলেন।

জরুরি প্রশিক্ষণ ও নির্গমন পথ সম্পর্কে জ্ঞান থাকায় হোটেলের কর্মীরা প্রায় ২০০ জন অতিথিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন। তখনকার এক্সিকিউটিভ শেফ হেমন্ত ওবেরয়-সহ বহু সিনিয়র কর্মী নিজের জীবন বিপন্ন করে উদ্ধারকাজে নেতৃত্ব দেন। এনএসজি-সহ বিভিন্ন বাহিনী হোটেলে ঢুকে অধিকাংশ জিম্মিকে উদ্ধার করে। নারিম্যান হাউস, তাজ, ট্রাইডেন্ট, সব জায়গায় ধাপে ধাপে অভিযান চালিয়ে জঙ্গিদের খতম করা হয়। একজন বাদে সকল হামলাকারী সংঘর্ষে নিহত হয়। জীবিত ধরা পড়েছিল শুধু আজমল কাসাব, যাকে পরে বিচার প্রক্রিয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মোট ১৬৬ জন নিহত ও ৩০০-র বেশি আহত হয়েছিল। মুম্বইয়ের বহু রাস্তায় সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল কালো ডামার—নাগরিক, পর্যটক, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের রক্তে। কামা হাসপাতালের কাছে শহর রক্ষায় প্রাণ দেন তিন বীর অফিসার—হেমন্ত কারকরে, অশোক কামটে ও বিজয় সালস্কর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago