রামকে নিজেদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, অযোধ্যায় ধর্মধ্বজা উত্তোলন করে বললেন মোদি

খবর লাইভ : রামরাজ‍্যের অনুপ্রেরণায় তৈরি হবে ‘বিকশিত ভারত’। অযোধ্যার রামমন্দিরে মঙ্গলবার ধ্বজারোহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘একটি বিকশিত ভারত গড়ে তুলতে হলে, আমাদের সমাজের এই সম্মিলিত শক্তির প্রয়োজন। আমি খুবই খুশি যে রাম মন্দিরের ঐশ্বরিক প্রাঙ্গণ ভারতের সম্মিলিত ক্ষমতার জাগরণের কেন্দ্র হয়ে উঠছে। ’

এদিন মার্গশীর্ষ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি। পুণ্য অভিজিৎ-মুহূর্তে রামরাজ্যের প্রতীকস্বরূপ বিশালাকার ওই পতাকা উত্তোলন করেন মোদি। তাঁর সঙ্গে ছিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। ‘ধ্বজারোহণ’ অনুষ্ঠানের পর মোদি বলেন, আজ সারা পৃথিবী রামময়! কত শতাব্দীর ক্ষত আজ পূরণ হল! ৫০০ বছরের যজ্ঞ ও সাধনার ফল এই মন্দির। এত বছর ধরে সেই যজ্ঞাগ্নি নির্বাপিত হয়নি।

মোদির কথায়, এই ধ্বজা কেবল ধ্বজা নয়, বরং ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক। এই ধ্বজা সংকল্পের, সাফল্যের, সংঘর্ষের, স্বপ্নপূরণের। মোদির কথায়, অযোধ্যা হল সেই পবিত্র ভূমি যেখানে আদর্শ আচরণে রূপান্তরিত হয়। এটি সেই জায়গা যেখান থেকে ভগবান শ্রী রাম তাঁর জীবনের যাত্রা শুরু করেছিলেন। অযোধ্যা বিশ্বকে দেখিয়েছে, যে কীভাবে একজন ব্যক্তি, সমাজের শক্তি এবং তার মধ্যে অনুপ্রাণিত মূল্যবোধের মাধ্যমে, ‘মর্যাদা পুরুষোত্তম’ হয়ে ওঠেন।

মোদি বলেন, রামমন্দিরে এলে সকলে সপ্তমণ্ডপমে আসবেন। এই মণ্ডপগুলি বিশ্বাস, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। আমাদের রাম ভেদাভেদ নয়, সদ্ভাবে প্রসন্ন হন। বংশকূল নয়, ভক্তিতে প্রসন্ন হন। আজ আমরাও এই ভাবনা নিয়েই এগোচ্ছি। আগামী ২০৪৭ সালের মধ্যেই এই ‘বিকশিত ভারত’ গড়ার কাজ শেষ হবে বলে জানিয়েছেন মোদি। ইঙ্গিত দিয়েছেন, সেই দেশ গড়া হবে ‘রামরাজ্য’ থেকে অনুপ্রেরণা নিয়েই।

তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে রামকে জাগিয়ে তুলতে হবে। এই সংকল্পের জন্য আজকের চেয়ে ভালো দিন আর কী হতে পারে?” তিনি জোর দিয়ে বলেন যে “ভগবান রাম আবেগের মাধ্যমে সংযোগ স্থাপন করেন”, এবং পুনরায় নিশ্চিত করেন যে ভক্তি ও সহযোগিতাই ভারতীয় সমাজের মূল ভিত্তি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago