খবর লাইভ : রাজ্যের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ উদ্যোগের পাল্টা এবার নয়া কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার থেকে শুরু হল তাঁর নতুন উদ্যোগ ‘জল তরঙ্গ’, যার লক্ষ্য—গঙ্গার তীরবর্তী গ্রাম ও বসতিগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব–অভিযোগ শোনা।শুক্রবার সকালেই কলকাতা বিভাগ ট্রাফিক গার্ডের জেটিঘাট থেকে নৌকায় চেপে যাত্রা শুরু করেন রাজ্যপাল। রাজ্যপাল হিসেবে তাঁর তিন বছর পূর্তিকে সামনে রেখে এই বিশেষ সফরসূচি গ্রহণ করেছেন তিনি। জানা গিয়েছে, সেদিন নাজিরগঞ্জ, সাঁকরাইল এবং বজবজের গঙ্গাতীরবর্তী এলাকাগুলি পরিদর্শন করেন তিনি।
নাজিরগঞ্জে নৌকা থেকে নামার পর একটি ছোট দোকানে প্রবেশ করেন রাজ্যপাল। স্থানীয় দোকান থেকে সেদ্ধ ছোলা ও চপ খান তিনি। রাজ্যপালকে কাছ থেকে দেখে উৎসাহিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা ঘিরে ধরে নিজেদের বিভিন্ন সমস্যার কথা খোলামেলা জানাতে থাকেন। রাজ্যপাল মন দিয়ে সব অভিযোগ ও অনুযোগ শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, গঙ্গার পারে হাজারো মানুষের জীবন কঠিন বাস্তবের মধ্যে দিয়ে যায়। তাঁদের কাছে পৌঁছে তাঁদের কথা শোনাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অভিযোগ, দাবি এবং তাঁদের প্রয়োজন—সবটাই সরাসরি জানার জন্যই ‘জল তরঙ্গ’ শুরু করেছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…