হাসিনার ফাঁসির আদেশ শুনে প্রতিবাদে সরব পুত্র জয়

খবর লাইভ : সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে সেদেশের আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল। তবে ওই মামলার রায়টি যে এরকমই হতে পারে তা আগে থেকেই আঁচ করেছিলেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয়। রায় ঘোষণার পরে ফের তা নিয়ে প্রতিবাদে সরব হলেন জয়। তাঁর দাবি, এটি কোনও বৈধ বিচার প্রক্রিয়া নয়। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা।

বর্তমানে জয় কর্মসূত্রে আমেরিকায় থাকেন। সেখানে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই বিচার প্রক্রিয়ায় অনেক ত্রুটি রয়েছে। এই সাজা আগে থেকেই ঠিক করা ছিল সেটা সকলেই জানতেন। তাড়াহুড়ো করে বিচার করা হয়েছে। আমার মাকে এই মামলার জন্য পছন্দের আইনজীবী বেছে নিতে দেওয়া হয়নি। ওরাই আইনজীবী ঠিক করে দিয়েছে।”

বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও নিশানা করছেন জয়। এবিষয়ে জয়ের বক্তব্য, “একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার দেশের আইন সংশোধন করেছে। সংসদ ছাড়া এই প্রক্রিয়া কোনওমতেই সম্ভব নয়।”

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর হাসিনা ভারতে চলে আসেন। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। ফলে হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তাঁর বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া চলেছে। জয় আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই। আইনের শাসন না ফেরা পর্যন্ত যে কোনও আইনি আপিলের জন্য অপেক্ষা করতে হবে। তখন এই রায় বাতিল হবে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago