খবর লাইভ : আগামী বছরের নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। ভোটারদের বাড়ি বাড়ি থেকে চলছে এনুমারেশন ফর্ম ফিলআপ ও সংগ্রহের কাজ। আর এই কাজ করতে গিয়ে নিত্যদিন নিত্যনতুন প্রশ্নের মুখে পড়ছেন বিএলওরা। এবার সামনে এসেছে বৃহন্নলাদের একটি সমস্যা নিয়ে। তাঁরা কীভাবে SIR-এর ফর্ম ফিলআপ করবেন তা নিয়ে চিন্তিত বৃহন্নলা সমাজ। আদৌ তাঁদের নাম সংশোধিত নতুন ভোটার তালিকায় থাকবে তো, তা নিয়ে ঘুম উড়েছে অনেকেরই।
২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাম না থাকলে তাদের বাবা-মায়ের তথ্য দিতে হচ্ছে। অনেকে আছেন যাঁরা নিজেদের বাবা-মায়ের পরিচয় জানেন না। তাঁরা কীভাবে এসআইআর-এর ফর্ম ফিলআপ করবেন? এই সমস্যায় ভুক্তোভোগী এই রাজ্যের বৃহন্নলারা।
এই সমস্যা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দেখা করেন বৃহন্নলাদের বেশ কয়েকটি সংগঠন। সাংবাদিকদের তাঁরা জানান, বৃহন্নলাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন। অনেকের নাম ২০০২ সালের সংশোধিত তালিকায় রয়েছে। কিন্তু যাঁদের ২০০২ সালের তালিকায় নাম নেই, তাঁরা কি আত্মীয়ের জায়গায় গুরু মায়ের নাম ব্যবহার করতে পারেন?
এই পরিস্থিতিতে বৃহন্নলাদের পাশে থাকার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, রূপান্তরকামীরা আত্মীয়ের জায়গায় নিজেদের গুরু মায়ের নাম ও তথ্য দিতে পারবেন। পাশাপাশি, তাঁরা যেন কোনও রকম হেনস্থার সম্মুখীন না হন, সেটাও নজরে রাখতে হবে জেলাশাসকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…