খবর লাইভ : ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সমালোচনায় সুকান্ত মজুমদার। তিনি বলেন, বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় BJP-র ভয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চাইছেন। খবর আছে, তিনি অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়ানো সম্ভব কি না, জানতে। তবে অর্থ সচিব তাকে জানিয়েছেন, রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভালো নেই এবং প্রায় ৮ লাখ কোটি টাকা ঋণ হয়েছে। অতএব, লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত অর্থ যোগ করা সম্ভব নয়, যদিও কিছুটা বৃদ্ধি করা যেতে পারে।”
তিনি আরও যোগ করেন, “বিজেপির একজন কর্মী হিসেবে রাজ্যের মহিলাদের আশ্বস্ত করছি, ৫০ টাকা বেশি হলেও তৃণমূলের ঘোষণার চেয়েও বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, নারায়ণদেরও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের সব লক্ষ্মীদের মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া রেখেছেন। গ্রামে লক্ষ্মীরা আছে, নারায়ণরা গুজরাট, উত্তরপ্রদেশ ও বেঙ্গালুরুতে।”
সুকান্ত আরও বলেন, “নারায়ণরা নিজেরা ধান রোপণে বাধ্য হচ্ছেন। আমরা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করব এবং বিহারের ‘জীবিকা দিদি’র মতো মহিলাদের নিজ পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব, যাতে তারা নিজ পরিবারের খরচ চালাতে পারেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…