খবর লাইভ : ফের আকাশে দুর্ঘটনার কবলে বিমান। মঙ্গলবার আজারবাইজান এবং জর্জিয়া সীমান্তে সিগনাঘি পুরসভা এলাকায় ভেঙে পড়ে তুরস্কের সেনার একটি কার্গো বিমান। আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ে তুরস্কের ওই সামরিক বিমান C-130। দুর্ঘটনার সময় বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন বলে জানা যাচ্ছে। এখনও হতাহতের বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার পর আজারবাইজান ও জর্জিয়ার প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান। অপরদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েছি। এতে আমরা গভীরভাবে শোকাহত। ওয়াশিংটন সবসময় তুরস্কের পাশে রয়েছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…