খবর লাইভ : প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন মেঘালয়ের আকাশ চৌধুরী। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ১১ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়লেন এই ২৫ বছর বয়সী ক্রিকেটার।
এর আগে, প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ওয়েন হোয়াইটের দখলে। ২০১২ সালে লিসেস্টারশায়ারের হয়ে এসেক্সের বিরুদ্ধে তিনি ১২ বলে ৫০ রান করেছিলেন। আকাশের এই ঝোড়ো ইনিংসের সুবাদে সেই রেকর্ড এখন অতীত।
ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে আকাশ এদিন অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব শুরু করেন। নিজের অর্ধশতরান পর্যন্ত পৌঁছাতে তিনি মোট আটটি ছক্কা হাঁকান। এমনকি, তিনি অরুণাচল প্রদেশের বোলার লিমার ডাবির এক ওভারে ছয়টি ছক্কা মারেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স এবং ভারতের রবি শাস্ত্রীর পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ টি ছক্কা মারার নজির গড়লেন আকাশ। শেষ পর্যন্ত তিনি ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
তাঁর এই বিধ্বংসী ইনিংসের সুবাদে মেঘালয় ৬ উইকেটে ৬২৮ রানের বিশাল স্কোর খাড়া করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…