খবর লাইভ : রাজনৈতিক উত্তাপের মাঝেই পুনরায় বিতর্কের মুখে পড়েছে কলকাতা পুরসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার পুরসভার কমিশনার সুমিত গুপ্তকে লেখা এক চিঠিতে দাবি করেছেন, জন্ম শংসাপত্র অনৈতিক, বেআইনি এবং অসাধু উপায়ে গণহারে দেওয়া হচ্ছে।
শুভেন্দু অধিকারীর মতে, এই শংসাপত্র বিতরণ ‘এসআইআর’ নামে পরিচিত নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। তিনি বলেন, “এসআইআর শুরু হতেই হঠাৎই জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক দেখা দিয়েছে।”
চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, “এই কাজ শুধু সাধারণ নবজাতকদের জন্য নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা প্রভাবিত করার জন্য করা হচ্ছে।”
তিনি কমিশনারকে লিখিতভাবে চারটি তথ্য দেওয়ার অনুরোধ করেছেন –
• সময়সীমা ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫-র মধ্যে কতগুলি জন্ম শংসাপত্র ইস্যু হয়েছে
• পুরসভার এলাকায় না থাকা-বসে যেসব ব্যক্তিকে শংসাপত্র দেওয়া হয়েছে
• বিলম্বিত নিবন্ধনের (বিশেষত ২০০৭ সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে) সংখ্যা
• সাম্প্রতিক নবজাতকদের মধ্যে শংসাপত্রের সংখ্যা।
তিনি সতর্ক করেছেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ১৯৬৯-এর নিয়ম লঙ্ঘনের চেষ্টা বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই বিষয়টি তদন্ত করুক।”
এদিকে, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দর এই অভিযোগ সম্পর্কে বলছেন, “জন্ম শংসাপত্র পাওয়া বিষয়ে একটি নির্ধারিত নিয়ম রয়েছে। বৈধ কাগজপত্র দিলে আবেদন গ্রহণ করা হয়—এই নিয়মের মধ্যে সবকিছু হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে স্বাস্থ্য ও নিবন্ধন সংক্রান্ত পরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার দাবি উঠেছে।
শুভেন্দুর আরও হুঁশিয়ারি, “নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই বেআইনি অনিয়মের তদন্ত শুরু করুক, যাতে কোনও অনুপ্রবেশকারী বেআইনি ভাবে সুবিধা না পায়।”
এই বিষয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেছেন বিরোধী দলনেতা। সেই পোস্টটিতে তিনি নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেকে যুক্ত করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…