খবর লাইভ : নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এক মহিলা বিএলওর বদলে এনুমারেশন ফর্ম বিলি করলেন তাঁর স্বামী। তিনি আবার এলাকার তৃণমূল নেতা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।
মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসার। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। অভিযোগ, সেখানে বিএলও-র বদলে ফর্ম বিলি করছেন তাঁরই স্বামী তথা তৃণমূল নেতা অসীম হাজরা। এমন একটি ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে গিয়েছে বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এই ঘটনায় বিজেপির তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ও ইআরও অতনু দাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিএলও-কে শোকজ করা হয়েছে।
অন্যদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতির বক্তব্য, “দাসপুরের ওই বিএলও নিজে ফর্ম বিলি না করে তাঁর স্বামী তৃণমূল নেতা অসীম হাজরাকে দিয়ে ফর্ম বিলি করাচ্ছেন। সেই ভিডিও-সহ আমরা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছি।
অভিযুক্ত বিএলওর স্বামী তথা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, বিজেপি অভিযোগ পার্টি। অভিযোগ করবে। তবে আমাদের দল কোনও বিএলও-কে ঠিক করে না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে থাকেন, সেটা প্রশাসন দেখবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…