রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল এসআইআর ঘোষণার প্রাক্কালে

খবর লাইভ : রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল এসআইআর ঘোষণার প্রাক্কালে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বদলি করা হয়েছে মোট ৬৪ জন আইএএস অফিসারকে, যাঁদের মধ্যে রয়েছেন দশ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম ও এসডিও-কেও। নবান্ন সূত্রে খবর, দীর্ঘদিন একই পদে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, যাঁরা তিন বছরেরও বেশি সময় ধরে এক পদে দায়িত্বে ছিলেন, তাঁদের পরিবর্তন করা হয়েছে। নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি একই জেলায় দায়িত্বে থাকা আধিকারিকদের বদলি বাধ্যতামূলক। সেই সূত্র ধরেই এই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত।

এই প্রশাসনিক পদক্ষেপকে অনেকেই আসন্ন SIR বা ভোট প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে দেখছেন। আজ বিকেলেই এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগেই নবান্নের তরফে এত বড় পরিসরে বদলিকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এই বদলির প্রক্রিয়া এখানেই শেষ নয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অন্য আরও দপ্তরে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত রাজ্য প্রশাসনের এই পদক্ষেপে স্পষ্ট—এসআইআর ঘোষণার আগেই রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে সর্বস্তরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago