বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বাদ যাবে না উত্তরবঙ্গ

খবর লাইভ : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টি না হলেও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি আন্দামান সাগরেও আরেকটি নিম্নচাপের ইঙ্গিত মিলেছে। এই দুটি সিস্টেমের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবার থেকে বদলাবে আবহাওয়া। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিনে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং—এই দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও কিছু জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago