অল্পের জন্য রক্ষা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর! কেরলে  হেলিকপ্টারের হেলিপ্যাড ভেঙে বিরাট বিপত্তি

খবর লাইভ : অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কেরলে  অবতরণের সময় হেলিকপ্টারের হেলিপ্যাড ভেঙে বিরাট বিপত্তি। রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিল বড়সড় প্রশ্ন। পাথানামথিট্টার প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের পরই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে , বিমানবাহিনীর হেলিকপ্টারের ওজনের চাপ সহ্য করতে না পেরে হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

ঘটনার পরই পুলিশ ও দমকল বাহিনী তৎপরতার সঙ্গে অ্যাকশনে নামে। হেলিকপ্টারটিকে  নিরাপদে সরিয়ে আনা হয়। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট হেলিপ্যাডটি ছিল সদ্য নির্মিত এবং মঙ্গলবার গভীর রাতেই শেষ মুহূর্তে তৈরি করা হয়েছিল। এবিষয়ে এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানান, অবতরণের সময় ওজনের চাপে হেলিপ্যাডের কিছু অংশ বসে যায়। ফলে ঘটে বিপত্তি। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ, দমকল ও নিরাপত্তাকর্মীরা ঠেলে হেলি কপ্টারের বসে যাওয়া চাকা উপরের দিকে তুলছেন।

জেলার একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন যে হেলিপ্যাড নির্মাণে কিছুটা তাড়াহুড়ো করা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে অবতরণের স্থানটি নীলাক্কাল থেকে প্রমাদমে পরিবর্তন করা হয়েছিল। তাই, মঙ্গলবার গভীর রাতে হেলিপ্যাডটি তৈরি করা হয়েছিল। কংক্রিট পুরোপুরি শুকাতে পারেনি, যার ফলে হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। ঘটে যায় বিপত্তি। প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির মত হেভিওয়েটের নিরাপত্তায় এত বড় ফাঁক রইল কী করে?

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি অবতরণের পর হেলিপ্যাডের কংক্রিটের স্তর ফেটে যায় এবং মাটি ধসে পড়ে। স্থানীয় পুলিশ, দমকল ও বিমানবাহিনীর কর্মীরা মিলে হেলিকপ্টারটি ঠেলে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ থাকলেও, এই ঘটনায় রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

আজ, ২২ অক্টোবর সকালে শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকে তীব্র সমালোচনা করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago