দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণকাণ্ডে নয়া মোড়, কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন নির্যাতিতার বাবা?

খবর লাইভ : দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণকাণ্ডে নয়া মোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে ‘ক্ষমা’ চাইলেন নির্যাতিতার বাবা। এর আগে তিনি রাজ্যের পরিস্থিতিকে ‘ঔরঙ্গজেবের শাসন’-এর সঙ্গে তুলনা করেছিলেন। এবার তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মায়ের মতো। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আমাকে আপনার ছেলের মত ভেবে ক্ষমা করে দেবেন। আমি শুধু চাই, আমার মেয়ের ন্যায়বিচারটা হোক।”

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কথায় ‘কষ্ট’ পেয়ে থাকেন বা আঘাত লেগে থেকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওঁকে কোটি কোটি প্রণাম। কিন্তু তাঁর কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েকে ন্যায় বিচার দিন।”

এর আগে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে  নির্যাতিতার বাবা ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে মমতা প্রশ্ন করেছিলেন— “মেয়েটি ওত রাতে বাইরে কেন গিয়েছিল?” এর জবাবে বাবা বলেছিলেন, “এখন মনে হচ্ছে, বাংলায় যেন ঔরঙ্গজেবের শাসন চলছে। আমি মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিতে চাই, কারণ ওর জীবনের সুরক্ষা আগে, ক্যারিয়ার পরে।” তিনি তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেওয়ারও দাবি জানিয়েছিলেন, যা পরবর্তীতে রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। এখন তিনি বলছেন, ‘সোনার বাংলা সোনার থাকুক। আমরা চলে যাব। অনেক আশা নিয়ে মেয়েকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম। ওঁর ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গিয়েছে। রাজ্যের কাছে একটাই অনুরোধ, ওঁকে ন্যায় বিচার দিন। আমরা আর এখানে আসব না।”

এদিকে দুর্গাপুর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি।বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলাদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও জাতীয় স্তরে সমালোচনা শুরু হয়েছে। তবে নির্যাতিতার বাবার ক্ষমা প্রার্থনার পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago