ফের আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের

খবর লাইভ : পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা বাড়ল। শনিবারের পরে বুধবার সকালে ফের সেখানে শুরু হয়েছে গুলির লড়াই। বুধবার আফগানিস্তানের তরফে জানানো হয়েছে, পাকিস্তান এ দিন সকালে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে বিমান হামলা (এয়ারস্ট্রাইক) চালিয়েছে। তালিবানদের দাবি, সংঘর্ষের সময়ে চার জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। চার জন সেনা আহত হয়েছেন। সেই সঙ্গে পাকিস্তানের ট্যাঙ্ক-সহ তাদের একাধিক পোস্ট ও সরঞ্জাম আফগান বাহিনী দখল করেছে।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেছেন, পাকিস্তানের হামলায় ১২ জন নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। মুজাহিদ বলেছেন, ‘পাকিস্তান হামলা চালানোর পরেই আফগান বাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়। পাল্টা হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের পোস্ট, সেন্টার, অস্ত্র ও ট্যাঙ্ক দখল করা হয়েছে। তাদের বেশিরভাগ সামরিক শিবির ধ্বংস করা হয়েছে।’

মুজাহিদ যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, একটি পাকিস্তানি ট্যাঙ্ক যেটা তালিবানরা দখল করেছে সেটা রাস্তায় চালানো হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাকিস্তান চমন সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি আফগানিস্তানের অন্তত তিনটি পোস্টে আঘাত করেছে। সূত্রের খবর, ড্রোন এবং আকাশপথে হামলা চালানো হয়েছে। চমন-এর হাসপাতালে প্রায় ১০ জন নাগরিককে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত শনিবার রাতে ডুরান্ড লাইনে (পাক-আফগান সীমান্ত) গুলির লড়াই শুরু হয়েছিল। কাবুলে পাকিস্তানের হামলার প্রতিশোধ নিতে ওই দিন রাতে পাল্টা আক্রমণ করেছিল আফগানিস্তান। রবিবার তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, এই সংঘর্ষে ৫৮ পাক সেনার প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৩০ জন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago