খবর লাইভ : পুর নিয়োগ কেলেঙ্কারি তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দুদিন আগে কলকাতা ও সংলগ্ন ১৩টি স্থানে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে একাধিক ডিজিটাল ডিভাইস এবং নগদ ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য,পুর নিয়োগ কেলেঙ্কারি তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার কলকাতা ও সংলগ্ন ১৩টি স্থানে অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে একাধিক ডিজিটাল ডিভাইস এবং নগদ ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, অভিযান চালানো হয় রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক সুজিত বোসের অফিস এবং তার সংস্থার বিভিন্ন প্রাঙ্গণে।
ইডি সূত্রে জানা গেছে, তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে দায়ের করা সিবিআই এফআইআরের ভিত্তিতে শুরু হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে যে, শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যের বিভিন্ন পুরসভায় ঝাড়ুদার, কেরানি, ড্রাইভার, পাম্প অপারেটর এবং অন্যান্য পদেও নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে।
তদন্তে জানা গেছে, মেসার্স এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড, যার ডিরেক্টর অয়ন শীল, বহু পুরসভায় নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড।এই কোম্পানির মাধ্যমে প্রশ্নপত্র ছাপা, ওএমআর শিট তৈরি, প্রার্থীদের নম্বর যাচাই এবং মেধা তালিকা প্রস্তুত করা হতো। ইডি জানিয়েছে, অয়ন শীল ও তার টিম রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ‘অযোগ্য’ প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে বিভিন্ন পুরসভায় চাকরি নিশ্চিত করত।
ইডি অভিযান নিয়ে মুখ খুলেছেন সুজিত বোস। তিনি বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁকে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, “প্রতি নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলো এই ধরনের অভিযান চালায়। এটা নতুন কিছু নয়। আগেও তল্লাশি হয়েছে এবং কিছুই প্রমাণিত হয়নি। নির্বাচনের আগে চাপ সৃষ্টি করতেই এমন কৌশল।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…