খবর লাইভ : ফের ধস নামল জম্মু-কাশ্মীরে। রবিবার উধমপুর এলাকায় ধসে বেশ কিছু হোটেল ও দোকান ভেঙে পড়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে শ্রীনগর জাতীয় সড়কের একাংশেরও। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ উধমপুর জেলার সোমরোলি এলাকার নারসু বাজারে আচমকাই ধস নামে। সদ্য খোলা একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভেঙে যায়। কিছু বাড়িরও ব্যাপক ক্ষতি হয়।
ধস নামার পরেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তবে আগেই গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছিল। ফলে বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। সোমরোলি জাতীয় সড়কের ঠিক পাশেই অবস্থিত। ফলে জাতীয় সড়কেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে উপত্যকা। অগস্টে ভারী বৃষ্টির জেরে ধস ও হড়পা বানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ হয়ে যান অনেকে। তার আগে রেইসি জেলাতেও ধসে তছনছ হয়ে গিয়েছিল গোটা এলাকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…