দিল্লিতে আফগান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে ব্রাত্য মহিলা সাংবাদিকরা, বিতর্ক তুঙ্গে

খবর লাইভ : ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তিনি। কিন্তু অভিযোগ, এই বৈঠকে মহিলা সাংবাদিকদের  প্রবেশের অনুমতি ছিল না। এই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা। তবে বিতর্ক বাড়তেই এনিয়ে নীরবতা ভেঙেছে ভারতের বিদেশমন্ত্রক। আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে তাদের কোনও ভূমিকা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

শনিবার এদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সাংবাদিক বৈঠকের আমন্ত্রণপত্রগুলি মুম্বইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেলের দ্বারা নির্বাচিত সাংবাদিকদের কাছেই পাঠানো হয়েছিল। যিনি নিজেও মুত্তাকির সফরের জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন। এমনকি আফগান দূতাবাসের এলাকা ভারত সরকারের এক্তিয়ারভুক্ত নয় বলেও উল্লেখ করা হয়েছে।

আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায়, সেখানে উপস্থিত সবাই পুরুষ সাংবাদিক। কোনও মহিলা সাংবাদিক উপস্থিত ছিলেন না সেখানে। যা ভারতের মাটিতে তালিবানের লিঙ্গবৈষম্য নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ওয়েনাডের সাংসদ প্রিয়াংকা গান্ধী বঢরা প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে বলেছেন, ‘আমাদের দেশের নারীরা দেশের মেরুদণ্ড এবং গর্ব। কিন্তু ভারতের সবচেয়ে যোগ্য নারীদেরই এই দেশের মাটিতে অপমান করা হয়েছে। এমনটা কেন হল? ভারত সফরে এসে তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠক থেকে মহিলা সাংবাদিকদের কেন সরানো হল, সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে লিখেছেন, ‘আমাদের দেশের মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার রয়েছে। এই ধরণের বৈষম্যের মুখে আপনার নীরবতা নারী শক্তি সম্পর্কে আপনার স্লোগানের শূন্যতাকেই প্রকাশ করে।’ তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও এনিয়ে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠক থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি প্রতিটি ভারতীয় নারীকে অসম্মান করেছে।’

উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালিবান বরাবরই নারীবিদ্বেষী নীতির জন্য পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই সেদেশের মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেখানকার মহিলাদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাঁদের উচ্চশিক্ষা, কর্মসংস্থানের থেকেও বঞ্চিত করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago