খবর লাইভ : ফের মাথা তুলছে জৈশ-ই-মহম্মদ। অপারেশন সিঁদুরের ধাক্কায় বাহওয়ালপুরে জৈশের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও পিছু হঠেনি জৈশ। পাকিস্তান সেনা ও প্রশাসনের সাহায্যে বাহওয়ালপুরের ক্যাম্প যে নতুন করে তৈরি হচ্ছে, সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল আগেই। এ বার সামনে এল আরও একটি বিষয়। প্রথম বারের জন্য নিজেদের মহিলা ব্রিগেড তৈরি করছে মাসুদ আজহারের জৈশ-ই-মহম্মদ।
পাকিস্তানের কট্টরপন্থী এই জঙ্গি সংগঠন বরাবর মহিলাদের নিচু চোখে দেখে এসেছে। সশস্ত্র জঙ্গি হামলা বা কমব্যাট মিশন থেকে মহিলাদের দূরে রাখার কাজ করেছে জৈশ-ই-মহম্মদ। সেই অবস্থান থেকে সরে এল এই জঙ্গি সংগঠন। ‘জামাত-উল-মোমিনাত’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাসুদ আজ়হারের দল। তারা জানিয়েছে, এই দলে নিয়োগের কাজ শুরু হবে বাহওয়ালপুরের মরকজ উসমান-ও-আলি থেকে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই মহিলা ব্রিগেডের নেতৃত্ব দেবে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। আগেই এই সাদিয়াকে রাষ্ট্রপুঞ্জের তরফে জঙ্গি ঘোষণা করা হয়েছে। সাদিয়ার স্বামী ইউসুফ আজ়হারও এই জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ছিল। অপারেশন সিঁদুরের সময়ে বাহওয়ালপুরে জৈশের হেডকোর্য়াটারে হামলা করেছিল ভারত। সেই হামলায় মারা যায় ইউসুফ আজহার।
সূত্রের খবর, ইতিমধ্যেই জৈশের হয়ে কাজ করছে এমন জঙ্গিদের স্ত্রীদের নেওয়া হবে ব্রিগেডে। যে জঙ্গিরা মারা গিয়েছে তাদের স্ত্রী বা পরিবারের মহিলাদের ব্রিগেডে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, বাহওয়ালপুর, করাচি, কোটলি, হরিপুরের ঘাঁটিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি থেকে যে মেয়েরা পড়তে আসে তাদেরও জঙ্গি ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে মহিলা ব্রিগেডে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…