খবর লাইভ : ফের গ্রেফতার বাংলাদেশি, এবার বারুইপুরে। মহম্মদ সুজন মোল্লা নামে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল সে। উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল ওই ব্যক্তি।তারপর থেকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটির সোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে থাকতে শুরু করে সে। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ হিসাবে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ড পর্যন্ত বানিয়ে নিয়েছিল সুজন।
পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইন্টারন্যাশনাল পাসপোর্টও। মনে করা হচ্ছে, এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত পারাপার করত। শুধু তাই নয়, সুজন নাকি ছিনতাই-চক্রের সঙ্গেও যুক্ত ছিল। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করা ছিল তার কাজ।
এই ঘটনায় শুধু সুজন নয়, তাকে সাহায্য করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। কীভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে সে এখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…