হিমাচলে বাসের উপর ধস, মৃত অন্তত ২৫

খবর লাইভ : ধসে চাপা পড়ল বেসরকারি বাস। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জন যাত্রীর। আহত একাধিক। মঙ্গলবার হিমাচল প্রদেশের বিলাসপুরে  ঘটনাটি ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ, এনডিআরএফ ও দমকল। ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও-র এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘হিমাচল প্রদেশের বিলাসপুরে এত মানুষের প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল।’ একইসঙ্গে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলাসপুরে বাল্লু ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। আচমকা ধস নামে রাস্তায়। মুহূর্তে মারোটান-কালাউল রুটের ওই বাসটি চাপা পড়ে যায় কাদা ও পাথরের স্তরের নীচে। বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে আর্থমুভার ব্যবহার করে দ্রুত পাথর ও কাদার স্তর সরাচ্ছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago