রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

খবর লাইভ : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা নিয়ে বিতর্কের সময়ে ভারত পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হারিশ পাকিস্তানকে এমন একটি দেশ হিসেবে অভিহিত করেছেন, যারা নিজের দেশের জনগণের উপরেই বোমা ছোড়ে। সেই সঙ্গে পাকিস্তান ‘সুসংগঠিত গণহত্যা’ চালায় বলেও তিনি আক্রমণ করেছেন।

এ দিন নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এক কর্তা বলেন, ‘কাশ্মীরি মহিলারা কয়েক দশক ধরে যৌন নির্যাতন সহ্য করছেন।’ সেই কথা শোনার পরেই রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হারিশ বলেন, ‘প্রতি বছরই ভারতকে, বিশেষত জম্মু ও কাশ্মীরকে নিয়ে পাকিস্তানের বিভ্রান্তিকর কটূক্তি শুনতে হয়। সেই জম্মু ও কাশ্মীরকে পাকিস্তান গ্রাস করতে চায়। নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় আমাদের অগ্রণী ভূমিকা নিষ্কলঙ্ক।’

তিনি পাকিস্তানকে নিশানা করে বলেন, ‘যে দেশ নিজেদের জনগণের উপরে বোমা ছোড়ে, সুসংগঠিত গণহত্যা চালায়, তারা কেবল বিভ্রান্তি ছড়িয়ে বিশ্বকে ভুল পথে চালনা করতে পারে।’ পারভাথানেনি হারিশ ১৯৭১ সালে পাকিস্তানের অপারেশন সার্চলাইট পরিচালনার কথা উল্লেখ করে বলেন, ‘পাকিস্তান তখন তাদের নিজস্ব সেনাবাহিনী দিয়ে ৪ লক্ষ মহিলা নাগরিকের উপরে গণধর্ষণের সুসংগঠিত প্রচারণাকে অনুমোদন দিয়েছিল। বিশ্ব পাকিস্তানের এই অপপ্রচারের মূল উদ্দেশ্য বুঝতে পারছে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago