ঐতিহ্যের আলোয় ঝলমল ৪০০ বছরের এই দুর্গাপুজো

খবর লাইভ : পূর্ব মেদিনীপুরের এগরার বারানীধি গ্রামের চৌধুরী বাড়িতে এখন জেরাদার প্রস্তুতি। মারাঠা আমলে বাড়ির আদি পুরুষ ফতে সিং চৌধুরী এই পুজো শুরু করেছিলেন।

আজ অবধি অবিরাম চলছে এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব। একসময় জমিদার বাড়ির চত্বর ভরে উঠত মানুষের ভিড়ে, রাজকীয় জৌলুসে জমে উঠত পুজো।

আজ আর নেই জমিদারির আভিজাত্য, ঐতিহ্যের আলো এখনো উজ্জ্বল। বর্তমান প্রজন্মের চৌধুরী পরিবার নিজেরাই সমস্ত আয়োজন করেন। প্রতিমা নির্মাণ, হোমযজ্ঞ, ভোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবই তারা সামলান। এখানকার মূল আকর্ষণ হোমযজ্ঞের অগ্নি প্রজ্জ্বলন, যেখানে দেশলাই নয়, আতশকাঁচে সূর্যের আলো ফেলে জ্বালানো হয় পবিত্র আগুন।

দর্শনার্থীদের জন্য থাকে ৫২ ভোগের আয়োজন—ছানাবড়া, পোলাও, কুমড়ো, দোরমা, পিঠে সহ নানা পদ। পুজোর দিনগুলিতে স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা ভোগের স্বাদ নিতে হাজির হন জমিদার বাড়ির অন্দরে।

এই দুর্গোৎসব শুধু একটি পরিবারের নয়, বরং পুরো এলাকার আবেগ, ভক্তি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে। সময় পাল্টালেও ঐতিহ্য জীবন্ত থেকে গেছে, প্রমাণ করে প্রজন্ম থেকে প্রজন্মে কীভাবে সংস্কৃতি টিকে থাকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago