নিয়োগের দাবিতে সৌগত রায়, নির্মল ঘোষদের গাড়ি ঘিরে বিক্ষোভ

খবর লাইভ : নিয়োগের দাবিতে সৌগত রায়, নির্মল ঘোষদের গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূল সাংসদ-বিধায়কের গাড়ি ঘিরে চাকরিপ্রার্থীরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছেন ২০২২ টেট উত্তীর্ণরা। বারাসাতে রবীন্দ্রভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। এর জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে যশোর রোড। তৃণমূলের শিক্ষা সেলের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসার আগেই বিক্ষোভ।

কয়েকদিন আগে তিনি (শিক্ষামন্ত্রী) কথা দিয়েছিলেন যে, দু’দিনের মধ্যে ২০২২-এর টেট উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু তা সত্ত্বেও ১৫ দিন প্রায় কেটে গেল, কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। তারই দাবিতে আজ তাঁরা বারাসাত স্টেশন থেকে মিছিল করে আসেন। ব্যারিকেড ভেঙে তাঁরা প্রথমে রবীন্দ্র ভবনে ঢোকার চেষ্টা করেন। রবীন্দ্র ভবনে তাঁদের আটকানো হয়। সেই সময় রাস্তায় বসে বিক্ষোভ দেখান।

কিছুক্ষণ আগে ওই অনুষ্ঠানেই সম্ভবত যোগ দিতে আসছিলেন সৌগত রায় ও নির্মল ঘোষ। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, তাঁদের একটা ইতিবাচক সিদ্ধান্ত দিতে হবে। নাহলে তাঁরা এই বিক্ষোভ চালিয়ে যাবেন। চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়ে ২০ মিনিটের বেশি সময় ধরে আটকে সাংসদ-বিধায়ক।

৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে গত ১১ সেপ্টেম্বর পথে নামেন টেট উত্তীর্ণরা। ২০২২-এর টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেধে যায়। পুলিশকে কখনও কাকুতিমিনতি করতে দেখা যায় তাঁদের, কখনও কান্নায় ভেঙে পড়েন। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা। তাঁদের তাড়া করে পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago