ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু দুই নকশাল নেতার

খবর লাইভ : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন দুই শীর্ষস্থানীয় নকশাল নেতা। সোমবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্ত সংলগ্ন অবুজমাদ অঞ্চলে। নিহতরা হলেন সেন্ট্রাল কমিটি সদস্য রাজু দাদা ওরফে কাটটা রামচন্দ্র রেড্ডি এবং কোসা দাদা ওরফে কাদিরি সত্যনারায়ণ রেড্ডি। উল্লেখ্য, এদের প্রত্যেকের মাথার ওপর ৪০ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা ছিল।

এই অভিযানে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি একে-৪৭  রাইফেল, একটি ইনসাস  রাইফেল, একটি বিজিএল  লঞ্চার, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিভিন্ন নথি ও সামগ্রী উদ্ধার করেছে।

নিরাপত্তা বাহিনীর এই সাফল্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এক্স-এ একটি পোস্টে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী নকশালদের বিরুদ্ধে আরও একটি বড় জয় অর্জন করেছে।” তিনি তাঁর বক্তব্যে এটাও স্পষ্ট করে দেন যে, সরকারের লক্ষ্য হল সারা দেশ থেকে নকশালবাদকে নির্মূল করা।

উল্লেখ্য, গত সোমবারও ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে তিন উচ্চ পদস্থ মাওবাদী নেতাকে নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ছিলেন সিপিআই (মাওবাদী)-এর সেন্ট্রাল কমিটি সদস্য সহদেব সোরেন (মাথার দাম ১ কোটি টাকা) এবং আরও দুই নেতা রঘুনাথ হেমব্রম (২৫ লক্ষ টাকা) ও বীরসেন গাঞ্জু (১০ লক্ষ টাকা)। ওই অপারেশনের পর অমিত শা ঘোষণা করেছিলেন যে, ঝাড়খণ্ডের বোকারো অঞ্চল থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago