খবর লাইভ : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতের প্রথম সোনা জয়। সোনা এল সোনার মেয়ের হাত ধরে। পোল্যান্ডের জুলিয়া জ়েরেমেতাকে হারিয়ে সোনা জিতলেন ভারতের জেসমিন লাম্বোরিয়া। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেছিলেন জুলিয়া। সেই জুলিয়াকে হারিয়ে শনিবার ইংল্যান্ডের লিভারপুলে ৫৭ কেজি বিভাগে ৪-১ স্কোরলাইনে জেসমিনের এই জয়। তাঁর হাত ধরেই নতুন ইতিহাস তৈরি হলো ভারতের।
অলিম্পিক্স ডট কমকে জেসমিন বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই খুশি। প্যারিস ২০২৪-এ বেরিয়ে যাওয়ার পরে আমি আরও বেশি করে নিজেকে উন্নত করার চেষ্টা করেছি। প্রচুর পরিশ্রম করেছি তার জন্য। গত এক বছরের পরিশ্রমের ফল পেলাম।’
তবে খেলাধূলা জেসমিনের রক্তে। তাঁর দাদুর বাবা হওয়া সিং হেভিওয়েট বক্সার ছিলেন। এশিয়ান গেমস-এ দু’বার সোনা জিতেছিলেন তিনি। দাদু চন্দর ভন লাম্বোরিয়া ছিলেন কুস্তিগীর। কাকা সন্দীপ সিং ও পরবিন্দর সিংয়ের কাছেই প্রশিক্ষণ নেন জেসমিন। সর্বভারতীয় স্তরে খেলেছেন কাকারা।
২০২২ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন এই ভারতীয় কন্যা। সে সময়ে লাইট ওয়েট ক্যাটাগরিতে পদক জিতলেও এ বার ৫৭ কেজি বিভাগে সোনার পদক জয় জেসমিনের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…
View Comments
https://shorturl.fm/qVTdZ