তিন ঘোষ প্রসঙ্গে এবার অভিনেতা অনির্বাণের পাশে তসলিমা

খবর লাইভ : সাম্প্রতিক সময়ে অনির্বাণ ভট্টাচার্য বেজায় আলোচনায়। কেউ কেউ তো তাঁকে নিয়ে বড্ড অখুশি। তাঁর কারণ, তিনি যেভাবে রাজনৈতিক দলের মাথাদের নিয়ে গান গেয়েছেন, বেশিরভাগ মানুষই তাঁকে পছন্দ করলেও অনেকেই এতে অন্যায় দেখতে পাচ্ছেন। যদিও বা গতকাল ঋদ্ধি সেন সোজা-সাপ্টা অনির্বাণের প্রশংসা করেন, এও জানিয়ে দেন, এটা তো হওয়ারই ছিল। অনির্বাণ এবং তাঁর দল যেটা করেন সেটা পারফর্মেন্স।

কিন্তু, অনেকেই আবার এমন মন্তব্য করেছেন, এভাবে সোজাসুজি নাম নিয়ে ঠিক করেননি অভিনেতা। কেউ কেউ এও বললেন, একেই কাজ পাচ্ছেন না অনির্বাণ, সেখানে  শাসকদলকে চটানো কি উচিত ছিল? কিন্তু, আসল কথা অন্য জায়গায়। অনির্বাণ তাঁর মঞ্চযাত্রা যেদিন শুরু করেছিলেন, সেদিন থেকেই নিজের গানের ওপর দখলদারি দেখিয়েছিলেন সকলকে। দেবীসর্পমস্তা নাটকে তিনি যে অসামান্য গেয়েছিলেন, থিয়েটারের সকলেই যেন মুগ্ধ নয়নে স্টেজের দিকে চেয়ে ছিলেন।

এদিকে, অনির্বাণের জীবনে এখন গান-ই আসল মাধ্যম। হুলিগানিজমের নাকি এমন কিছু গান আছে, যা মানুষকে পাগল করে দিতে পারে। এদিকে, অনির্বাণের এমন গান দেখে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, তিনিও মুখ খুলেছেন। যদিও তিনি এখন ভারতের বাসিন্দা। এদেশেই থাকেন এখন। তবে, খেয়াল করলে দেখা যাবে, অনির্বাণের গানের বেশ প্রশংসা করেছেন লেখিকা।

সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন তিনি, তাতে সাফ জানিয়েছেন, অনির্বাণের প্রয়োজন নেই কাউকে তুষ্ট করার। তিনি সোজাসুজি লিখলেন, “অনির্বাণের হুলি গান ইজম তো বেশ লাগল। নতুন আইডিয়া, নতুন স্টাইল,আর হ্যাঁ নতুন চমক। জনপ্রিয় হবে কি না তা ভবিষ্যত বলবে। আপাতত মানুষ বলাবলি করছে। কেউ কেউ নাকি খুব অখুশি। তাতে কী! তাঁরাও কবির লড়াই করুন। সবাইকে খুশি করে চলা শিল্পী সাহিত্যিকদের কাজ নয়।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago