খবর লাইভ : সোমবার ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব আফগানিস্তান। এতে প্রায় ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আহতের সংখ্যাটাও অনেক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে ওই কম্পনের মাত্রা ছিল ৬। এরপর আফটারশকে বেশ কয়েকবার কেঁপে ওঠে আফগানিস্তান।
আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু এলাকা সহ ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।
রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। ভারতীয় সময় তখন রাত প্রায় ৩টা। নানগরহরের জনস্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে নয় জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ২৫। ইতিমধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…