খবর লাইভ : ট্রাম্পের ট্যারিফ নিয়ে ‘দাদাগিরি’-র মধ্যেই ভারত-চিন সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লি এবং বেজিং একে অন্যের প্রতি সুর নরম করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চিনের তিয়ানজিনে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পরে চিনে পা রাখলেন মোদি। সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কী বার্তা দেন, সেই দিকে ছিল সব নজর।
দ্বিপাক্ষিক বৈঠকে জিনপিং বলেন, ‘বিশ্বের সভ্য দেশগুলির মধ্যে অন্যতম হলো ভারত এবং চিন।’ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ভালো প্রতিবেশীর ভূমিকা রক্ষার উপরে জোর দেন জিনপিং। তিনি ‘ড্রাগন এবং দ্য এলিফ্যান্ট’কে একসঙ্গে আসার বার্তা দেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত বছরে কাজানে ভারত এবং চিনের মধ্যে খুবই সদর্থক আলোচনা হয়েছিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে চালিত করেছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…