শনিবারের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, সুপ্রিম কোর্টে জানাল এসএসসি

খবর লাইভ : শনিবারের মধ্যেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করা হবে! সুপ্রিম কোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর ঠিক নির্ধারিত তারিখেই হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। শুক্রবার সেই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যাঁরা ‘অযোগ্য’ বা ‘দাগি’ হিসেবে চিহ্নিত, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এই বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকে।

এদিন এসএসসি-র কাছে শীর্ষ আদালত জানতে চায়, কতজন ‘দাগি অযোগ্য’ প্রার্থী রয়েছেন? জবাবে এসএসসি বলে, সংখ্যাটা ১৯০০-র মতো। ‘যোগ্য শিক্ষক’দের হয়ে আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল সুপ্রিম কোর্টে কিছু বলার জন্য এগিয়ে যান। তাঁকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বিচারপতি বলেন, ‘একজনও দাগি অযোগ্যকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।’

আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। এদিন শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। সেই সময়ই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন ও রাজ্য। তবে শিক্ষক নিয়োগের পরীক্ষা যে নির্ধারিত তারিখ ৭ এবং ১৪ সেপ্টেম্বরই হচ্ছে, তা চূড়ান্তভাবে গতকালই জানিয়ে দেয় এসএসসি। আগেই পরীক্ষার সম্ভাব্য দিনের কথা জানিয়ে ডিআই-দের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। গতকাল বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায় এনিয়ে আর জল্পনার অবকাশ রইল না। রাজ্যের দুই স্তরে মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago