খরচের হিসেব ছাড়া পুজোর অনুদান নয়, কড়া নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : যে সমস্ত পুজো কমিটি খরচের হিসেব (ইউটিলাইজেশন সার্টিফিকেট) দেয়নি, তারা অনুদান পাবে না। বুধবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ নির্দেশ দিয়েছে, খরচের হিসেব দিলে তবেই মিলবে অনুদান।

দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলাকারী। কীভাবে টাকা খরচ হচ্ছে, তার হিসেব নেই বলে তাঁর অভিযোগ। কমিটিগুলি খরচের হিসেব দিয়েছে কি না, সে বিষয়ে তথ্য তলব করেছিল আদালত। জানতে চেয়েছিল, কত পুজো কমিটিকে অনুদান দেওয়া হয় এবং কত কমিটি খরচের হিসেব দেয়নি। আগের শুনানিতে রাজ্যকে হলফনামা দিয়ে এই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুদানের ওই অর্থ পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছায়। ৪১,৭৯৯টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই তিনটি ক্লাবই শিলিগুড়ির।

এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যে কমিটিগুলি টাকা খরচের হিসেব দিয়েছে, তারাই টাকা পাবে। যারা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ দিতে পারেনি বা দেয়নি তাদের টাকা দেওয়া যাবে না।

২০১৯ সালে দুর্গাপুজো কমিটিগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। ২০২০-তে তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়। এবার অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago