খবর লাইভ : গতকালই ইডি বাড়ি থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে যায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ছেলের গ্রেফতারির খবর পেয়ে এবার বিস্ফোরক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। গতকাল জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার সাঁইথিয়ার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে এসব নিয়ে জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলেন, জীবন বিধায়ক হওয়ার পরেই এত সম্পত্তি তৈরি করেছে। মায়াকেও কাউন্সিলর করে দিয়েছে। আমি এখন ওখানে যাই না। জীবন জামিন পেয়ে আসার পর থেকে আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। আগে কিছুই ছিল না। এখন প্রচুর সম্পত্তি করেছে। ইডি তল্লাশি প্রয়োজন ছিল।
অন্যদিকে, আজই একদিনের বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বেশ কিছু সরকারি পরিষেবার প্রদান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সেই কর্মসূচি সেরে আজই বর্ধমান থেকে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…