এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

খবর লাইভ : এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গল মহিলা দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কম্বোডিয়ার পেনম পেন ক্রাউন এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ তালিকার শীর্ষে উঠে এল লাল-হলুদের মেয়েরা। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ফাজিলা ইকওয়াপুট, ম্যাচের ৭০ মিনিটে।

২০২৪-২৫ মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ জয়ের সুবাদে এ বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় ইস্টবেঙ্গল। ‘গ্রুপ ই’-তে থাকা এই দলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে কম্বোডিয়ার পেনম পেন ক্রাউন এফসি ও হংকংয়ের কিটচি এসসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের জমজমাট লড়াই চলে দুই দলের মধ্যে। ইস্টবেঙ্গল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের খাতা খুলতে পারেনি। ৪২ মিনিটে ফাজিলা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। অন্যদিকে, রক্ষণভাগে কিছু ভুলের কারণে চাপে পড়লেও সৌভাগ্যবশত গোল হজম করেনি লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল আক্রমণের গতি বাড়ায়। তবে গোল আসছিল না। সঙ্গীতা বাসফোর দূরপাল্লার শট পোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের টানাপোড়েনের মাঝে অবশেষে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৭০ মিনিটে রেস্টি বক্সে বল পেয়ে ফার পোস্টে থাকা ফাজিলাকে পাস বাড়ান। ফাজিলা সহজেই বল জালে জড়ান। তাঁর অফ দ্য বল মুভমেন্ট ছিল নজরকাড়া।

ম্যাচের শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে পেনম পেন ক্রাউন। একাধিক আক্রমণও শানায় তারা, তবে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ছিল সজাগ। ৮৩ মিনিটে ফ্রি কিকের সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পেনম। ইনজুরি টাইমে ফাজিলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পেনমের গোলকিপার, ফলে আরও চাপে পড়ে প্রতিপক্ষ।

শেষ পর্যন্ত রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল জয় নিশ্চিত করে ১-০ ব্যবধানে। এই জয়ের ফলে তারা গ্রুপ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে শক্ত বার্তা দিয়ে দিল তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago