বৃষ্টির দাপট আরও বাড়বে, সতর্কতা জারি

খবর লাইভ : শনিবার সকাল থেকে জেলায় জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলছে। বেলা যত বাড়বে বৃষ্টির দাপটও ততই বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে।

রাজ্যের কমপক্ষে ১০টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবারের পর রবিবারেও বদলাবে না পরিস্থিতি। আগামীকাল রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

লাগাতার এই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই সামনের সপ্তাহের শুরুতেও। আগামী সপ্তাহের মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে জেলায়-জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিতে রীতিমতো জলে হাবুডুবু দশা হতে পারে বহু জায়গায়।

গোদের উপর বিষফোঁড়ার মতো আতঙ্ক বাড়াচ্ছে ডিভিসি। জল ছাড়ার জেরে দামোদরের নিচু এলাকাগুলিতে নতুন করে প্লাবন পরিস্থিতির আশঙ্কাও বাড়ছে। এদিকে, আজ শনিবার দক্ষিণবঙ্গের কমপক্ষে ১০টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দুর্যোগের এই পরিস্থিতি পিছু কিছু ছাড়বে না আগামিকালও। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও কয়েকটি জেলায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago