ফের বাংলায় দুর্গোৎসবে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

খবর লাইভ : ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে ফের বাংলায় দুর্গোৎসবে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে ২০২৩ সালে শেষবার পুজো উদ্বোধনে এসেছিলেন। ২০২৪ পুজো উদ্বোধনে এসেছিলেন জেপি নাড্ডা।

বিজেপি শাসিত ভিনরাজ্যে বাঙালি তথা বাংলাভাষীদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এতে অস্বস্তিতে পড়েছে বিজেপি। তাই বাঙালির পার্টি হতে চেয়ে বা বাঙালিয়ানাকে জড়িয়ে ধরতে এবার জাঁকজমক করে দুর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাম্প্রতিক রাজ্য সফরে এসে তাঁর ভাষণের সময় মা দুর্গা, মা কালীর নাম উচ্চারন করেছিল। রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তাহলে কি বিজেপি এবার বাঙালির আরাধ্য দেবীদের শরণাপন্ন হতে চলেছে?

বকলমে দলের তরফে আয়োজিত সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়েছে। বিজেপি সূত্রে খবর, মহালয়ার পরদিন কলকাতায় দু’টি এবং সল্টলেকে ১টি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago