এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের

মঙ্গলবার দল নির্বাচনের বৈঠক শুরু হতেই অনেকটা দেরি হয়। মুম্বইতে বৃষ্টির কারণে দেরিতে পৌঁছন প্রধান নির্বাচক অজিত আগরকর ও বোর্ডের সচিব দেবজিত শইকিয়া। এদিন প্রথম থেকেই চর্চা ছিল চূড়ান্ত দলে শুভমান গিল থাকবেন কিনা তা নিয়ে , যদিও শুভমান শেষ পর্যন্ত দলে জায়গা পেয়েছেন। এর আগেও সূর্যকুমার যাদবের সহকারি টি টোয়েন্টি দলে খেলেছেন শুভমান। গত দুটো সিরিজে শুভমান ছিলেন না তখন সহ অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। দল থেকে যশস্বী জয়সওয়াল বাদ পড়েছেন। তবে তাঁকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আইপিএলের ভাল পারফরমেন্সের পরও জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। রিয়ান পরাগও চূড়ান্ত দলে ঢুকতে পারেনি। তবে রিঙ্কু সিং দলে জায়াগা পেয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে ঢুকেছেন জিতেশ শর্মা।  দলে অলরাউন্ডার কজন থাকবে তা নিয়ে জল্পনা ছিল। পেসার অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে জায়গা পেয়েছেন। আর স্পিনার অলরাউন্ডার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

সম্পূর্ণ স্কোয়াড 

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (ভিসি), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago