দুর্গাপুজোর মণ্ডপে  এগজিট হবে চওড়া, অঘটন এড়াতে গুচ্ছ নির্দেশ

খবর লাইভ : কলকাতা ও আশপাশের এলাকার অলিগলি জুড়ে এখন থিমের কাজ এবং কিছুটা হলেও শপিংয়ের ব্যস্ততা। তবে এ সবের মধ্যেও সতর্কতার কথা মাথায় রেখে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না পুলিশ–প্রশাসন।

দুর্গাপুজোর আর বাকি এক মাসের কিছু বেশি দিন। উৎসবের সময়ে যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না–ঘটে, সেটা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। তার মধ্যে বেশ কয়েকটি নির্দেশিকা নতুন বলে পুলিশ ও পুজো সংগঠকদের তরফে জানানো হয়েছে।

দুর্গাপুজোর আর বাকি এক মাসের কিছু বেশি দিন। উৎসবের সময়ে যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না–ঘটে, সেটা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। তার মধ্যে বেশ কয়েকটি নির্দেশিকা নতুন বলে পুলিশ ও পুজো সংগঠকদের তরফে জানানো হয়েছে।

কমিশনারেটের এক পুলিশকর্তা বলেন, ‘গত বছর বেশ কিছু পুজো কমিটি থিমের সঙ্গে মানানসই অন্ধকার পরিবেশ তৈরি করেছিল তাদের মণ্ডপে। কিন্তু তাতে দর্শনার্থীদের চলাফেরায় অসুবিধে হয়েছিল। তাই, এ বার যাতে সে রকম কিছুর পুনরাবৃত্তি না–ঘটে, তার জন্য আমরা আগে থেকেই সব দিক খতিয়ে দেখে আয়োজকদের সতর্ক করেছি।’

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মণ্ডপের নকশা এমন ভাবে তৈরি করতে হবে, যাতে ভিড় এড়ানো যায় এবং কোনও সমস্যা হলে দমকল ও অ্যাম্বুল্যান্স নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, প্রবেশ ও বেরনোর জন্য আলাদা গেট তো থাকতেই হবে, এমনকী প্রবেশপথের তুলনায় বেরনোর পথ বা এগজ়িট দ্বিগুণ চওড়া হতে হবে।

পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা প্রবেশপথ রাখার কথাও বলেছে পুলিশ। পুজো কমিটিগুলোকে ২১ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে বিধাননগর সিটি পুলিশের ওয়েবসাইটে আবেদন করতে হবে।

নিরাপত্তার নিরিখে বিধাননগর কমিশনারেটের নির্দেশিকায় বিশেষ জোর দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরার ওপর। পুলিশ জানিয়েছে, মণ্ডপে এমন ক্যামেরা বসাতে হবে, যাতে অন্তত ১৫ দিন পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং সংরক্ষণ করা যায়। একটি ক্যামেরা অবশ্যই রাখতে হবে মণ্ডপের বাইরের রাস্তায়। তা ছাড়া, অগ্নিনির্বাপক যন্ত্র, পুলিশ ও দমকলের আলাদা বুথ এবং জরুরি নম্বরের তালিকা টাঙানো বাধ্যতামূলক। রাত ১০টার পরে লাউডস্পিকার বাজানো চলবে না এবং জবরদস্তি চাঁদা তোলাও নিষিদ্ধ বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago