দীর্ঘদিন সহবাসের পরেও বিয়ে করতে চাননি প্রেমিক, তাই আত্মহত্যা নার্সের: দাবি পুলিশের

খবর লাইভ : মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই অভিযোগে সরব হয়েছিলেন সিঙ্গুরের নার্সিংহোমে মৃত্যু হওয়া নার্সের বাবা। এবার এই ঘটনায় ফের নয়া মোড়। পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

সিঙ্গুরের নার্সিংহোমে প্রশিক্ষণরত নার্সের মৃত্যুর ঘটনায় প্রেমিককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। পরে সিঙ্গুর থানার পুলিশ আদালতের নির্দেশে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রেমিক জানিয়েছেন, ঘটনার দু’দিন আগে অর্থাৎ ১০ আগস্ট হুগলির ডানকুনি থানা এলাকার একটি হোটেলে একসঙ্গে রাতে থেকেছেন তাঁরা। এমনকী, আগেও তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। হোটেলে থেকেছেন। সম্প্রতি, মৃতা বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রেমিককে। কিন্তু প্রেমিক নানা অছিলায় বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছিলেন। সেই মানসিক অবসাদের জেরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

জানা গিয়েছে , ধৃত প্রেমিক অন্যত্র বেসরকারি নার্সিংহোমে কাজ করত ডায়ালিসিস বিভাগে। কাজের সূত্র ধরে মৃত নার্সের সঙ্গে পরিচয়। এরপর গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে দু’জনে। উল্লেখ্য, সিঙ্গুরের নার্সিংহোমে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছিল পুলিশ। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করে। ঘটনার প্রাথমিক কিছু তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago