ভগবানপুরে দশকর্মা ভাণ্ডারের আড়ালে চলত বোমা তৈরি, গ্রেফতার তৃণমূল নেতা

খবর লাইভ : ২০২২ সালের ডিসেম্বরে ভগবানপুরের অর্জুননগরে ঘটে যাওয়া ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ-র তদন্তে নাম উঠে আসা তৃণমূল কংগ্রেসের নেতা সুবীর মাইতিকে এবার বোমা তৈরির সরঞ্জামসহ আটক করল ভূপতিনগর থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি বোমা ও বাজি তৈরির মশলা উদ্ধার করে।

সুবীর মাইতি অর্জুননগরের বাসিন্দা। অভিযোগ, স্থানীয় কমনানবাড় এলাকায় তাঁর একটি দশকর্মার দোকানের আড়ালে চলত বেআইনি বিস্ফোরক মজুত ও বেচাকেনা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জিনিসপত্র রং মশলা ও বাজি তৈরির সরঞ্জাম বলে দাবি করলেও, বিষয়টির গুরুত্ব বুঝে তদন্ত শুরু করেছে বিশেষ দল।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলা গ্রামে একটি বোমা বিস্ফোরণে তৃণমূল নেতাসহ তিনজনের মৃত্যু হয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। সেই সময় এনআইএ-র তদন্তে একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে। সুবীর মাইতি তাঁদের মধ্যেই অন্যতম বলে পুলিশ সূত্রে খবর।

তবে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভগবানপুরের বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি অভিযোগ করেন, ২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল আবার বোমা-সন্ত্রাসে ভরসা করছে। সুবীরের মতো নেতারা সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, সুবীরকে গ্রেপ্তার করার পর তৃণমূলের নেতাকর্মীরা থানায় গিয়ে তাঁকে ছাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা বলেন, আমি এই বিষয়ে এখনও কিছু জানি না। জেনে তবে মন্তব্য করব।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে এটা বোমা বিস্ফোরণ মামলার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়। আজ, শনিবার সুবীর মাইতিকে কাঁথি আদালতে তোলা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago