খবর লাইভ : আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্তিতে আয়োজিত নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ওই অভিযানে অংশ নিয়ে গুরুতর আহত হয়েছেন নিহত চিকিৎসকের মা। অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথায় মারাত্মক আঘাত লাগে, ভেঙে যায় হাতে থাকা শাঁখা-পলা।
আহত অবস্থায় শনিবার তাঁকে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ও পর্যবেক্ষণের পর রবিবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা।
তিনি জানান, পুলিশের নির্মম আচরণের বিরুদ্ধে সোমবার বিকেলে অনলাইনে এফআইআর দায়ের করেন তাঁরা। তার কথায়, যেভাবে আমার স্ত্রীকে মারধর করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার সঙ্গে জড়িত আরও এক বিতর্কিত বিষয় সামনে এসেছে। আহত মায়ের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট। নির্যাতিতার বাবার দাবি, হাসপাতালে প্রথমে যে রিপোর্ট দেখানো হয়েছিল, তাতে পুলিশের লাঠিচার্জের উল্লেখ ছিল। তবে পরে তাঁদের হাতে যে রিপোর্ট তুলে দেওয়া হয়, তাতে লেখা রয়েছে ‘র্যালিতে দুর্ঘটনা’।
এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রথম রিপোর্টে যে সত্যতা ছিল, তা চাপের মুখে বদলে দেওয়া হয়েছে। এ কারণে আমরা ওই রিপোর্ট গ্রহণ করিনি এবং নতুন করে রিপোর্ট চেয়ে আবেদন করেছি। তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক চাপে হাসপাতাল কর্তৃপক্ষ স্ত্রীকে ভর্তি না নিয়ে দ্রুত ছেড়ে দিয়েছে।
বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, সরকারি চাপেই হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত তথ্য গোপন করেছে। সাধারণ মানুষের উপর এমন নির্যাতন অত্যন্ত লজ্জাজনক।
অন্যদিকে, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা জানিয়েছেন, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও বডি ক্যামেরার রেকর্ডিং খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষিতে আজ, সোমবার কলকাতা হাইকোর্টে আরজি কর কাণ্ডের মামলার শুনানি রয়েছে। নিহত চিকিৎসকের পরিবার আদালতের কাছে পুলিশের আচরণের বিষয়টিও তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…