খবর লাইভ : সকালে নবান্ন অভিযানের পাশাপাশি শনিবার বিকেলে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছিল। দ্বিতীয় কর্মসূচিতে সামিল ছিলেন ‘অভয়া মঞ্চ’-এর সদস্যরা। সেখানেই এদিন গিয়েছিলেন নদীয়ার কালীগঞ্জের নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা বিবি। হাজরা মোড়ের প্রতিবাদ সভায় রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
আজ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির এক বছর পার, কলকাতায় জোড়া প্রতিবাদ কর্মসূচি ঘিরে টানটান উত্তেজনা ছিল সকাল থেকেই। সকাল থেকে শুরু করে একেবারে বিকেল পর্যন্ত নবান্ন অভিযান ঘিরে শহর কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, রাণি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু কর ওদিকে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
বিকেলে আরজি কর কাণ্ডের ‘ন্যায়বিচার’ চেয়ে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছিল। সেখানেই অভয়া মঞ্চে সদস্যরা যোগ দিয়েছিলেন। এছাড়াও টলিপাড়ার শ্রীলেখা মিত্র সহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও যোগ দিয়েছিলেন সেই কর্মসূচিতে।
এদিন বিকেলে হাজরা মোড়ে অভয়া মঞ্চের তরফে জানানো হয় এই মিছিল এগিয়ে নিয়ে যাওয়া হবে না। তাঁরা সেখানেই মঞ্চ বেঁধে প্রতিবাদ সভা করবেন। এর আগে পুলিশও তাঁদের মিছিল এগোনয় আপত্তির কথা জানিয়েছিল।
এরপর হাজরা মোড়েই শুরু হয় প্রতিবাদ সভা। সেখানে হাজির ছিলেন কালীগঞ্জে দুষ্কৃতীদের বোমা হামলায় নিহত কিশোরী তামান্না খাতুনের মা সাবিনা বিবি। সভা মঞ্চে উঠে তিনি এদিন বলেন, আমার মেয়েটা কোনও দল বুঝত না। দেওয়ালে-খাতায় ও ভারতমাতার ছবি আঁকত। আমার মেয়েটাকে খুন করে দিল মুখ্যমন্ত্রীর দলের লোকজন। আমি ওর পদত্যাগ চাই।
এদিন হাজরা মোড়ের প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন সুদূর আলিপুরদুয়ার থেকে আসা আরও এক নির্যাতিতার মা। তিনিও তাঁর মেয়ের বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। বর্তমান রাজ্য সরকারের বদল না হলে এই পরিস্থিতিও কিছুতেই বদলাবে না বলে তিনি দাবি করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…