ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতে  আসছেন পুতিন

খবর লাইভ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারতে আসছেন। এই তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো থেকে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে জানা গিয়েছে এই সফর এই বছরের শেষ দিকে, সম্ভবত আগস্ট মাসে, হতে পারে ।

এনএসএ ডোভাল মস্কোতে রাশিয়ান নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শয়িগুর সঙ্গে বৈঠকে এই সফরের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা খুবই উৎসাহী ও আনন্দিত এই সফরের প্রতিশ্রুতিকে গুরুত্বা দেওয়ার জন্য। তবে ডোভাল এবং ভারতীয় সূত্রগুলি অনেক সংবাদমাধ্যমে ওঠা আগস্টের শেষের দিকে কথাকে সঠিক নয় বলে জানিয়েছে।

এই সফর হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের প্রথম ভারত সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গঠন ও অর্থনৈতিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক সংঘাত ও রাশিয়ার সঙ্গে ভারতীয় তেল সম্পর্ক এই সময়ের পটভূমিতে নিরাপত্তা ও অর্থনীতির আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

গত বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট পুতিনের দু’বার সাাক্ষাৎ হয়েছিল। জুলাইয়ে ২২তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনের জন্য মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। পরে অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তখনও দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছিল।

শুক্রবারের মধ্যে মস্কো, ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হলে, রাশিয়া থেকে অপরিশোধিত তেলের ক্রেতা দেশগুলির বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে আমেরিকা। এই অস্থির সময়েই ভারতে আসছেন পুতিন। পুতিনের এই ভারত সফরকে, নয়াদিল্লির পক্ষ থেকে পশ্চিমী নিষেধাজ্ঞার মুখে অনমনীয় থাকার স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago